খুলনার পাইকগাছা ও চালনা পৌরসভার দুজন মেয়র ও সংরক্ষিত আসনের চারজন নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ত্রুটি থাকায় এ সব মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

পাইকগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) মো. হযরত আলী জানান, দলীয় মনোনয়ন অথবা স্বতন্ত্রের পক্ষে কোন প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ কামরুল হাসান টিপু এবং আনিছুর রহমান মুক্তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ফলে এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএনপি জিএম আব্দুস সাত্তার ও স্বতন্ত্র অ্যাডভোকেট আব্দুল মজিদ গাজী প্রার্থীতা বহাল থাকল।

অপরদিকে, চালনা পৌরসভায় আয়কর রিটার্ন দাখিল না করায় সংরক্ষিত আসনের চার নারী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এরা হলেন আমোদিনী রায়, আরতি রায়, সুফলা ম-ল ও জামিলা বেগম।

এমকে