শুক্রবার (৩ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় রানিং স্টাফদের যথাযথ সতর্কতা অবলম্বন, লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন, অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারে পথচারীদের সতর্কতা এবং রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করতে নির্দেশনা ও পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে।

উল্লেখ্য যে চলমান শৈত্য প্রবাহে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে হ্রাস পেয়েছে। এতে যথাযথ গতি বজায় রেখে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার এবং রেলপথে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, পথচারীসহ সংশ্লিষ্ট সকলকে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়েছে।

এফএইচ