এদিকে আজ ভোররাত থেকে ঢাকায় কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। দুপুর পর্যন্ত এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা ২-৩ থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

এমএম