চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গেলে পুলিশ ওপর হামলা করেছে মাদক ব্যবসায়ীরা। এ সময় পুলিশের ৫ সদস্যসহ অন্তত ৭জন আহত হয়েছেন।
মঙ্গলবার রঙ্গীপাড়া বস্তিতে দিবাগত রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- এসআই মিজানুর রহমান, এসআই হিমেল রায়, এসআই নূর আবসার, এএসআই জাকির হোসাইন, এএসআই মো. শরিফ। এছাড়া মাদক ব্যবসায়ী সোহেল (২৫) ও তার বাবা জাহাঙ্গীর আলম ওরফে কালা মিয়া ড্রাইভার (৬০)।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, মাদক ব্যবসায়ী সোহলের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশের ৮ সদস্যের একটি টিম তাকে গ্রেফতারে রঙ্গীপাড়া বস্তিতে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল ও তার বাবা কালা মিয়াসহ তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ সোহেল ও তার বাবাকে গ্রেফতার করে।
এমএম





