রাজধানীর পল্টনে পানির ট্যাংকি বিস্ফোরণে আহত ওয়াজি উল্লাহ (৫৫) নামে এক স্যানিটারি মিস্ত্রী মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

মৃতের ছেলে হেদায়াত উল্লাহ জানান, তাদের বাড়ি কুমিল্লায়। তার বাবা স্যানিটারি মিস্ত্রীর কাজ করতেন। বৃহস্পতিবার পল্টনের ১৮ নম্বর বাসায় পানির ট্যাংকির মেরামতের কাজ করছিলেন তার বাবা। বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি দিয়াশলাই দিয়ে আগুন ধরাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হন তার বাবা।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ওয়াজি উল্লাহর শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল।

কেএইচ