নাশকতার আশঙ্কায় লালমনিরহাটে সোমবার গভীর রাতে জামায়াতের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, কালীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের সাধময় শেখের ছেলে ওই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সবর উদ্দিন (৫২) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে জামায়াতকর্মী আকতার ইসলাম (৪৫)।
কালীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মনজুরুর রহমান জানান, নাশকতার আশঙ্কায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকদের আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
কেএইচ





