সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং ও বঙ্গভবন প্রেস উইং আলাদাভাবে এ কথা জানায়।

অভিনন্দন বার্তায় তারা নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।

এর আগে, বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ।

এবিএস