তবে, ভারত পানি ছেড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ভারতের হাইকমিশনার আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন। সেখানে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে।
সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা ফারুক-ই-আজম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যাটা আকস্মিকভাবেই হয়েছে বলে এখন পর্যন্ত ধারণা করছি। ভারত বাঁধ খুলে দিয়েছে বলে পত্র পত্রিকায় লেখা হচ্ছে। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন, সেনাবাহিনী, নৌবাহিনীসহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কাজ করতে হবে বন্যা নিয়ন্ত্রণে, এমন সিদ্ধান্ত হয়েছে।
এসএম





