সিরাজগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বাজার এলাকা থেকে বুধবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- স্থানীয় ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের মৃত কুদ্দুস খন্দকারের ছেলে শরীফ (২৯) ও পাশের শিলন্দা গ্রামের সামান আলীর ছেলে লিটন (২৬)।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, আটক দুই যুবকের মধ্যে শরীফ দীর্ঘদিন ধরে শিয়ালকোল বাজার এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন ও লিটন তার সহযোগী হিসেবে কাজ করতেন। মাদক উদ্ধারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেএইচ