যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রাম থেকে এক হাজার বোতল ফেনসিডিল ও ৫০ হাজার ইনজেকশনের সিরিঞ্জ জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার ভোর ৪টার দিকে এসব জব্দ করা হয়।তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বেনাপোল সীমান্তের রঘুনাথপুরসহ কয়েকটি এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি।

এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।পরে সেখান থেকে এক হাজার বোতল ফেনসিডিল ও ৫০ হাজার ইনজেকশনের সিরিঞ্জ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন।

এআর