বরিশালের হিজলা উপজেলা থেকে জামায়াতের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পৌর সেক্রেটারি বাবুল মাস্টার, নাজিরপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মালেক এবং মুলাদী ইউনিয়ন সভাপতি ক্বারী ফরিদ উদ্দিন।

মুলাদী থানার অফিসার ইন চার্জ (ওসি) শওকত আনোয়ার জানান, গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠক করার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ দেখে জামায়াত নেতারা পালানোর চেষ্টা করলে ৩ জনকে আটক করা হয়।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ