বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সন্ধান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারীর বিরুদ্ধে প্রতিবাদ এবং চলমান হরতাল-অবরোধের সমর্থনে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ সকাল ৯ টায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বায়েজিদ আরেফিনের নেত্রত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমী সামনে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি বাংলা একাডেমি থেকে শুরু হয়ে টিএসসির দিকে অগ্রসর হলে পুলিশী বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।


এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ সাংগঠনিক সম্পাদক নাদিয়া পাঠান পাপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, শেরেবাংলা কৃষিবিশ্ববিদ্যালয় নেতা কেএম সানোয়ার আলম, মনির হোসেন, শাহাদত হোসেন, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রনেতা মোজাহিদুল ইসলাম মুজাহিদ, জয়, মোঃ নাছির উদ্দিন শাওন, জুলকার নায়িন, হাসান রেজা বায়েজিদ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা খোরশেদ আলম লোকমান, আরিফ দাদ খান সজীব পাঠান, ফরহাদ ফাহাদ, বদরুনেচ্ছা কলেজের সাবিনা ইয়াসমিন, তিতুমির কলেজের তানজিয়া আফরিন এলিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইআর