টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় অটোরিক্সার চালক’সহ ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হতেয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে হতেয়া এলাকায় ব্যাটারি চালিত একটি অটোরিক্সা রেললাইন পার হচ্ছিল। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিক্সার চালক’সহ দুই জন নিহত হয়।
এমবি





