চুয়াডাঙ্গার দামুড়হুদা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতিকে কুপিয়েছে একই দলের কর্মীরা।
মঙ্গলবার দুপুর ১২ টায় এ ঘটনাটি ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই দিন বেলা ১২ টার দিকে উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি দর্শনা কেরুজ এলাকার নারায়ণ চন্দ্র দাসের ছেলে তপন কুমার দাস (২৪) বাজার থেকে বাড়ি ফিরছিল। এসমায় দর্শনা ফুলতলা নামক স্থানে পৌছালে একই দলের কর্মী ইউনুসের সাথে বাক বিতণ্ডা হয়, এক পর্যায় ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কর্মকর্তা ফেরদৌস ওয়াহেদ বলেন, ঘটনাটি আমি শুনেছি।
এমআইএস।





