প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্বাধীনতাবিরোধীরা দেশের উন্নয়ন চায় না। বিএনপি মানেই ধ্বংস এবং জাতির জন্য যন্ত্রণা।

শনিবার (১৮ এপ্রিল) বিকালে গণভবনে ভিডিও কনফারেন্সে ‘লাকসাম-চিকনি’ আস্তানা ডাবল লাইন ট্রেন চলাচলের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশ ও জাতির কল্যাণ করে, বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করে। আমরা দেশের উন্নয়ন করি, তারা উন্নয়ন ব্যাহত করে। আমরা খাদ্য-বিদ্যুৎ উন্নয়ন বাড়াই, তারা তা কমিয়ে দেয়।

শেখ হাসিনা বলেন, ভূতের পা পেছনে যায় বলে কথিত ‍আছে। বিএনপিও আমাদের উন্নয়নকে এভাবে পিছনে নিয়ে যায়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের মানুষকে খাদ্য দিচ্ছি, বিদ্যুৎ দিচ্ছি, নিরাপত্তা দিচ্ছি। তারা মানুষকে আগুনে-পেট্রোল বোমায় পুড়ে মারছে।

জেএ