সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী ইছাহাক হোসেন তালুকদার এমপি’র জানাযা নামাজ মঙ্গলবার বাদ যোহর অনুষ্ঠিত হবে।

মরহুমের গ্রামের বাড়ি রায়গঞ্জ উপজেলার বারই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান বিষয়টি জানিয়েছেন।

১৯৫০ সালের ১৮ জুন সিরাজগঞ্জের রায়গঞ্জে জন্ম নেন ইসহাক হোসেন। তার স্ত্রী ও দুই ছেলেসহ নাতি-নাতনি রয়েছে। তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য ইসহাক হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যান্য সংসদ সদস্যরা শোক প্রকাশ করেছেন।

জেএ