কুড়িগ্রাম সদর উপজেলায় বাসচাপায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন।
আজ (১৩ আগস্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আরডিআরএস বাজারে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিরসিংদীর সমাজসেবা কর্মকর্তা আকবর হোসেন তার পরিবার দিয়ে নিজ জেলা কুড়িগ্রামে আসছিলেন। সকালে ওই স্থানে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকবর হোসেন, তার স্ত্রী ও সন্তানসহ চারজন নিহত হন।
নিহত অপরজন প্রাইভেটকারের সহকারী ছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকবর হোসেনের আরেক সন্তান ও প্রাইভেট কারের চালক।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রেদওয়ান ফেরদৌস সজীব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমবি





