মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধারের পর বাংলাদেশি হিসেবে সনাক্ত আরো ১৫৯ নাগরিককে দেশে ফিরিয়ে আনা হবে বুধবার। বন্যার কারণে ৩০ জুলাই তাদের ফেরার কথা থাকলেও তা বিলম্বিত হয়।

কক্সবাজারস্থ বিজিবি-১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গত ৩০ জুলাই বৃহস্পতিবার চতুর্থ বারের মতো উদ্ধার হওয়া এসব বাংলাদেশিকে ফেরত আনার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়।

এমকে