চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা থেকে ২৭০ কেজি বিস্ফোরকদ্রব্যসহ ওমর ফারুক নামের একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭) সদস্যরা। সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর সহকারি পরিচালক (জনসংযোগ) এএসপি সোহেল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্যসহ ওমর ফারুক নামের একজনকে আটক করা হয়েছে। একটি ঘরের ভেতরে চার-পাঁচটি বস্তায় ২৭০ কেজি সালফার জাতীয় রাসায়নিক পদার্থ ছিল।
এএইচ





