মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন রায়েরবাজার বস্তিতে আগুন লেগেছে।

সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের দেওয়া খবরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

এমকে