অসুস্থতার কারণে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা মতিউর রহমান নিজামীর আজ রায় ঘোষণা হচ্ছে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসিরউদ্দিন। উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হয়ে পড়েছেন মাওলানা মতিউর রহমান নিজামী।তাঁকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আজ রায় হবে কি হবে না এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। কিন্তু আইনে আছে, আসামির অনুপস্থিতিতে কোনভাবেই রায় দেওয়া যাবে না। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন তুরিন আফরোজ জানিয়েছেন, আইনে আছে রায়ে একজন অভিযুক্ত ব্যক্তির উপস্থিতিতে সকল কার্যক্রম হতে হবে। রায় হবে কি হবে না এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ