খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় একটি বাড়িতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।

পানছড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, রোববার রাতে মরাটিলা এলাকায় পাহাড়ের ওপরে অবস্থিত মেনডেলা ত্রিপুরার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মেনডেলার স্ত্রী শান্তি রানী ত্রিপুরা (৪৮) ও তাদের বাড়িতে বেড়াতে আসা আত্মীয় উওরি ত্রিপুরা (১৩)।

ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঙ্গল কুমার চাকমা জানান, বলেন, রাতে পাহাড়ের উপরে অবস্থিত ওই বাড়িতে শান্তি ও উত্তরি ছাড়া আর কেউ ছিল না। বাড়ির অন্য সদস্যরা পাশের গ্রামে একটি অনুষ্ঠানে ছিল। এসময় সম্ভবত ঘরে থাকা চেরাগবাতি  থেকে আগুন ধরে যায়। এতে তারা দুজনই ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়। দুর্গম এলাকা হওয়ায় আগুন নেভানো সম্ভব হয়নি বলেও জানান তিনি।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই