ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। তার নাম সুরমা আক্তার (১৮)। রোববার সকালে হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সুরমার মা পারভীন বেগম জানান, দীর্ঘ দিন ধরে তার মেয়ে অসুস্থ। তার পেটে সবসময় পানি জমে থাকে। গত শুক্রবার চাঁদপুরের মতলব থেকে মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। আজ সকাল সাড়ে ৯টার দিকে ফল কাটার ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে সুরমা।
সুরমার মা আরো জানান, মূলত ব্যথা সহ্য করতে না পেরে আজ সকালে সে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়েছে।
এএইচ





