রাজধানীর গ্রিন রোডে একটি ভবনের নিচতলায় হঠাৎ বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে।
আজ (৩০ জুন) রোববার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ডক্টরস চেম্বার নামে ভবনের আরটেক্স শোরুমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- রাশেদ (৩৫), ফয়েজ (৩০), সুজন (১৯) ও লতিফ (২০)। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানিয়রা জানান, ভবনটির চারতলায় কমফোর্ট জেনারেল হাসপাতালের। এর নিচতলায় আরটেক্স শোরুমে ডেকোরেশনের কাজ করছিলেন চার শ্রমিক। এসময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণে নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমনটি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।এ সময় চার শ্রমিক দগ্ধ হন।
তরিকুল নামে এক কলেজছাত্র তাদের উদ্ধার করে বেলা সাড়ে ১০টার দিকে ঢামেকে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এমবি





