খুলনা জেলা আউটার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শেখ হারুনুর রশীদকে সভাপতি এবং এসএম মোস্তফা রশিদী সুজা এমপিকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
জেলা আওয়ামী লীগের সদ্য প্রাক্তন দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ জানান, সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা পদ প্রত্যাশীদের নিয়ে বৈঠকে বসেন।
সেখানেই সমঝোতার ভিত্তিতে সভাপতি পদে শেখ হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক পদে এসএম মোস্তফা রশিদী সুজাকে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সে প্রেক্ষিতে সন্ধ্যার কিছু আগে সম্মেলনের মঞ্চে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ১৬ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে শেখ হারুনুর রশীদ সভাপতি ও এসএম মোস্তফা রশিদী সুজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবারের সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ২১৮ জন নেতা-কর্মীকে কাউন্সিলর করা হয়।
জেআই





