চাঁদপুরের হাজীগঞ্জ শহর ছাত্রলীগ নেতা শুকুর আলম শুভকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
বুধবার মামলার হাজিরা দিতে গেলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব অরুণের ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার সাইফুল ইসলাম তার বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা দায়ের করেন। হাজীগঞ্জ থানার ওই মামলা নং ২৮, তারিখ-২৮/৮/২৪১৪ইং।
মামলার এজহার সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ওই নেতাকে ৩৮০, ৩২৩, ৩১৭, ৪২৭, ৩৭৯, ৫০৬ দণ্ডবিধির ৩৮৫, ৩২৩, ৩০৭, ৪২৭, ৩৭৯, ৫৬ ধারায় অভিযুক্ত করা হয়।
ঘটনার বিবরণীতে জানা গেছে, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব অরুণের ঠিকাদারী প্রতিষ্ঠান পৌর এলাকার মকিমাবাদে ড্রেন নির্মাণকালে শুকুর আলম শুভ চাঁদা দাবি করে। ওই সময় চাঁদা না দেয়ায় ঠিকাদরী প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল ইসলামকে মারধর করে সে। পরে সাইফুল ইসলাম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। এই মামলায় শুকুর আলম আগেও জেল খেটেছে।
এ প্রসঙ্গে আহসান হাবীব অরুণ বলেন, বুধবার শুকুর আলম শুভ চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসরুর সালেকীনের আদালতে হাজির হলে মাননীয় আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
কেএইচ





