ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহিদুল আবেদীন বিজয়ী হয়েছেন।

রোববার অনুষ্ঠিত এ উপ-নির্বাচনে আনারস প্রতীক নিয়ে তিনি ৩ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম মন্টু দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১১৮ ভোট।

উপজলো রিটার্নিং অফিসার আইউব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়ইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়। এতে এ ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই