পাবনায় আটঘরিয়া উপজেলার দেড় বছরের সোহাগ নামের এক  শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করে পাষণ্ড বাবা। শিশুটিকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে। 

আজ শনিবার বিকালে জেলার আটঘরিয়া উপজেলার ঢলেশ্বর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লেলিণ আলমগীর এ তথ্য নিশ্চিত করে জানান, শুনেছি শিশুর বাবা মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি।

শিশুটির বাবা মহিদুল ইসলাম প্রথমে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে সে নিজেও ধারালো অস্ত্রদিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে।

এলাকার লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ওসি আরও জানান, এ হত্যাকান্ডের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমকে