ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা ও সরকারের আজ্ঞাবহ ভিসি আরেফিন সিদ্দিকীর পদত্যাগের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আহূত লাগাতর ছাত্র ধর্মঘটের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নতুন গণিত ভবনের সামনে থেকে মিছিলটি হাইকোর্ট অভিমুখে রওনা হয়। মিছিলটি কার্জন হল অতিক্রম কালে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান ও স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান।

মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হল ছাত্রদল নেতা সাজিদ হাসান বাবু, মুজিবুর রহমান হল ছাত্রদল নেতা তুহিন সরকার; জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা লুৎফুর রহমান ফরহাদ ভুঁইয়া; বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহাদাত হোসেন; বোরহান উদ্দিন বায়েজিদ, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম।

ঢাকা কলেজ ছাত্রদল নেতা শাহীনুর রহমান শাহীন, এহসানুল কবীর জুয়েল, শাহাবুদ্দিন ইমন; ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বাবু; তিতুমীর কলেজ ছাত্রদল নেত্রী তানিশা চৌধুরী নাতাশা, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন ভুঁইয়া, বদরুন্নেসা কলেজ ছাত্রদল নেত্রী শ্যামলী আক্তার; ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদল নেত্রী বৃষ্টি আক্তার নূপুর; তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদল নেতা নাহিদ; শেরেবাংলা নগর থানা ছাত্রদল নেতা মোস্তফা কামাল পাশা, মোঃ ওয়াসিলিন আহমেদ প্রমুখ।

ইআর