ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী হাবিবা চৌধুরীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
তবে কে বা কারা কেন এই নারী কাউন্সিলর প্রার্থীকে গুলি করেছে তাৎক্ষণিক জানা যায়নি।
এএইচ





