জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু সাজার প্রতিবাদে ২৪ ঘণ্টা হরতালের রাতে গাইবান্ধার পলাশবাড়ীতে কমপেক্ষে ১০টি ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কে শহরের বিসিটি মোড় থেকে ব্র্যাক মোড় পর্যন্ত দফায় দফায় এ ভাঙচুর চালায় হরতালের সমর্থকরা।

প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় অবস্থান নেয় পিকেটাররা। দুপুরে ওই এলাকায় বাঁশ দিয়ে সড়কে অবরোধ সৃষ্টির চেষ্টা করলে র্যােপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে তাদের ছত্রভঙ্গ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ক্ষতিগ্রস্থ ট্রাক চালাক ও হেলপাররাজানান, রাতে রংপুর থেকে ঢাকাগামী ট্রাক গুলো শহরের বিসিটি মোড় অতিক্রম করার সঙ্গে সঙ্গে রাস্তার দু’পাশ থেকে বৃষ্টির মত ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে হরতালকারীরা।

একসঙ্গে সাড়িবদ্ধ ভাবে চলাচলকারী প্রতিটি ট্রাক সেখান থেকে ব্র্যাক মোড় অতিক্রম করা পর্যন্ত ভাঙচুরের শিকার হন বলে জানান তারা।

এছাড়া স্পর্শকাতর অপর উপজেলা সুন্দরগঞ্জে ও সদরসহ জেলার কোনো উপজেলাতে অপ্রীতিকর-নাশকতার ঘটনা ঘটেনি।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ