রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি অফিসে টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এ বিষয়ে গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
তবে সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে কিছু জরুরি সেবা। এর মধ্যে রয়েছে—বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এসব খাতে নিয়োজিত কর্মী ও যানবাহন।
এছাড়া চিকিৎসাসেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। একইভাবে উচ্চ ও নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনায় দিকনির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।
এস