গাইবান্ধা পৌর শহরের পুলবন্দি এলাকায় এক ব্যক্তির(৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার দুপুরে গাইবান্ধা-বালাসি সড়কের পাশের একটি খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পরে, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাইবান্ধা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে লুঙ্গি, মুখে ছোট-ছোট সাদা-কালো দাড়ি থাকলেও গায়ে কোনো কাপড় ছিল না।

গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন জানান, ২/৩ দিন আগে ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার পর ওই খালে ফেলা রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকা, ১৯ সেপ্টম্বর, টাইমিউজবিডি.কম, এসএইচ