যশোর জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমানের বাড়িতে আগুন দিয়েছে ছ্ত্রালীগ। এতে বাড়ির একটি ভূসি মালের গুদাম ও একটি ব্যটারিচালিত ইজিবাইক পুড়ে গেছে।

শুক্রবার ভোর ৪টার দিকে শহরের কারবালা-ধোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি একই এলাকার হাফেজ উদ্দিনের নেতৃত্বে মিরাজুল, আলাউদ্দিনসহ ১৫-২০ জন মিলে শুক্রবার ভোরে তাদের বাড়িতে হামলা করে।

এ সময় তারা বাড়িতে থাকা একটি ভূসি মালের গুদামে আগুন ও একটি ইজিবাইক পুড়িয়ে দেয়। পরে তিনি ঘরের দরজা না খোলায় কয়েক রাউন্ড গুলি ছুড়ে চলে যায় প্রতিপক্ষ। আমাকে হত্যার উদ্দেশ্যেই হাফেজ গুলি চালায়।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) শিকদার আককাস আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে গুলির বিষয়টি তিনি জানেন না বলে জানান।

কেএইচ