ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় রাজেন্দ্র কলেজের সামনে থেকে মো. সাজ্জাদ মোল্লা (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। সাজ্জাদ মোল্লা লক্ষ্মীপুর রেল বস্তির মো. চাঁন মোল্লার ছেলে। নিহতের শরীরের বিভিন্নস্থানে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানায়, সকালে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

কেএইচ