নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত হত্যা মামলার তদন্ত কমিটির প্রধান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা বলেছেন, প্রধান আসামি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে কলকাতা যাওয়া হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত হত্যা মামলার ঘটনায় হাইকোর্টের নির্দেশে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহজাহান আলী মোল্লা বলেন, নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। যদি তাকে নিয়ে আসা হয়, তাহলে এখানেই জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি জানান, তদন্ত কমিটি মঙ্গলবার র্যাবের চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে। এরা হলেন র্যাতব-১১-এর ড্রাইভার, বডিগার্ড ও রানার। তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, মামলার তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। তদন্ত চলছে, এখনো শেষ হয়নি। এ সময় তদন্ত কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





