রাজশাহী সরকারি সিটি কলেজের সাবেক ছাত্রলীগ সেক্রেটারি ও নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মো: রফিকুল ইসলাম রবিউল তার নিজ উদ্দ্যগে হাদির মোড় এলাকার প্রায় ৬০ টি অসহায় ও গরীব পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন।
খাদ্য সামগ্রী বিতরন কালে তিনি বলেন, বর্তমান সরকার গরীব ও অসহায় দিন মজুরদের জন্য যে খাদ্য সহায়তা দিয়েছেন তা কিছু দুষ্কৃতিকারী লুটপাট করে গরীব ও অসহায় বঞ্চিত ব্যাক্তিদের হক মেরে খাবার পায়তারা করছে।
তিনি বলেন সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছি নিঃস্বার্থ ভাবে। যতোদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে রাজনীতি করে যাবো। তিনি বর্তমানে একটি কলেজে শিক্ষকতা করছেন।





