যশোরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির তিন কর্মীসহ ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সহিংসতাসহ বিভিন্ন মামলার আসামি। সোমবার দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হবে।
এআর





