লালমনিরহাটে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) জেলা বিএনপি’র কার্যলায়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন রানা, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন আহম্মেদ লিমন, জেলা মহিলা দলের সম্পাদক শামস ই রহমান নূপুর, জেলা ছাত্রদলের সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ।
নুরনবী/এমবি





