রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেক থেকে চম্পা নামের (৬) এক শিশুর লাশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮ টায় লাশ উদ্ধার করা হয়।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক জানান, শিশুটির পরনে ছিল সবুজ চেক কামিজ ও লাল সেলোয়ার। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি পানিতে ডুবে মারা গেছে।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এসআই।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





