শপথ নিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি-ডিএসসিসি) নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলররা।

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথবাক্য পাঠ করানো হয়।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, গত ০১ ফেব্রুয়ারি ডিএসসিসি ও ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম পরবর্তী পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচিত হন।

এমবি