বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও থানার রুকন ও বিশিষ্ট আলেমদ্বীন মনিরুজ্জামান মোল্লা গতকাল রাত ১১.৪৫ টায় ঢাকার সিএমএইচ হাসপাতাতালে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মনিরুজ্জামান মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
আজ বেলা ২ টায় মরহুমের গ্রামের বাড়ী গাজীপুরের কাপাসিয়ায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি কিছু দিন আগে ব্রেইনস্ট্রোক করার পর চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন পরিবার-পরিজন সহ নাখালপাড়া ৬ নং গলিতে বসবাস করতেন।
শোকবাণীতে মহানগরী উত্তর আমীর বলেন, মরহুম মনিরুজ্জামান মোল্লা ছিলেন ইসলামী আন্দোলনের জন্য নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট আলেমে দ্বীনকে হারিয়েছি। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। মহানগরী আমীর তার শোকাহত পরিবার-পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্যধারণের তাওফিক কামনা করেন।
-প্রেস বিজ্ঞপ্তি
এএস





