আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, সকাল ১১টা ২০ মিনিটে তৌফিকের স্ত্রী ও বড় ভাইয়ের সাথে তাঁর ফোনালাপ হয়েছে।
আমীরে জামায়াত বলেন, ''আমরা ইনশাআল্লাহ এই পরিবারের পাশে থাকব। আল্লাহ তাআলা এই অসহায় পরিবারের সহায় হোন।''
পোস্টটিতে জামায়াত আমীর উল্লেখ করেন, তৌফিকের ১১ মাস বয়সী একটি সন্তান (সিয়াম) রয়েছে। তাঁদের নিজস্ব কোনো জমি বা মাথা গোঁজার জায়গা নেই, বর্তমানে গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর চাচার ছোট্ট একটি ঘরে তারা আশ্রয় নিয়েছেন।
ফোনালাপের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমীর জনাব আব্দুল করিম এমপি এবং সাবেক আমীর ও গোবিন্দগঞ্জ আসনের বিগত নির্বাচনের প্রার্থী ডা. আব্দুর রহিম সরকারসহ স্থানীয় নেতারা শোকসন্তপ্ত পরিবারের পাশে উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
এস











