বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ, এ কথা আমি জোর দিয়ে সমর্থন করি। কারণ সফর করে
শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে বরিশাল সার্কিট হাউসের হলরুমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
মজীনা বলেন, আমি শুধু ঢাকার রাষ্ট্রদূত নই, আমি বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের ৬৪ জেলা ঘুরে দেখা আমার প্রতিশ্রুতি। এদেশে রাষ্ট্রদূত হিসেবে যোগদানের সময় রাষ্ট্রপতিকে যখন এ প্রতিশ্রুতি দিয়েছিলাম, তখন বুঝে দেখিনি যে দেশটা এতো বড়।
তিনি আরও বলেন, এমন সফরের মাধ্যমে আমেরিকাকে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে চাই।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বরিশালের জেলা প্রশাসক শহিদুল আলম, ইউএসএআইডি মিশন ডিরেক্টর ইয়ানিনা ইয়ারোলিস্কি ও রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহমেদ।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ, এ কথা আমি জোর দিয়ে সমর্থন করি। কারণ সফর করে শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে বরিশাল সার্কিট হাউসের হলরুমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে





