করোনাকালীন সহায়তা হিসেবে মাগুরা পৌর এলাকার ঋষি ও দর্জি শ্রমিকদের মাঝে শনিবার (২৬ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ উপহার সামগ্রী বিতরণ করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবিব, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন কবির, ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম প্রমুখ।

এ সময় পৌর এলাকার ৪৫০ জন উপকারভোগিকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়

সাইফুল্লাহ/এমবি