২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের পাশাপাশি হরতালের সমর্থনে ময়মনসিংহে মিছিল করেছে ছাত্রশিবির ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখা।

আজ বুধবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ জেলা দক্ষিণ শিবিরের সভাপতি মাহফুজুর রহমান মুক্তার নেতৃত্বে একটি মিছিল শহরের ধূপাখলা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, এইচ এম যোবায়ের, শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম, জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, জেলা উত্তর শিবিরের সেক্রেটারি মাহবুব আকন্দ সহ মিছিলে বিভিন্ন পর্যাযের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যতদিন অবৈধ সরকারের পতন না হবে ততদিন ছাত্রশিবির দেশের সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে এই আন্দোলন অব্যাহত রাখবে।

ইআর