কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ আটকের প্রতিবাদে কোটবাড়ী বিশ্বরোডে ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ। শুক্রবার দুপুর ২টায় থেকে অবরোধ শুরু করে তারা। ইলিয়াস হোসেন সবুজকে বেলা ১১টায় ময়নামতি জাদুঘর এলাকায় আটক করে র্যাব। সবুজ ধীরেন্দ্র নাথ দত্ত হলের ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।
জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির বিপক্ষ দল এ অবরোধ করে। অবরোধের কারণে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
অবরোধকারীরা জানায়, ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম ষড়যন্ত্র করে ইলিয়াস হোসেন সবুজকে আটক করায়। এছাড়া অবরোধকারীদের অভিযোগ, আটকের পর তাকে মারধর করেছে র্যাব।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অবরোধকারীদের সড়ক থেকে সরে যেতে এবং তাদের শান্ত করার চেষ্টা করছে তারা।
জেআই





