ঠাকুরগাঁও পৌর এলাকার হঠাৎপাড়ায় শ্বশুরবাড়িতে জামাই আবু সাঈদের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
আবু সাঈদ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের চানপুকুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় সাঈদের চাচা মকবুল হোসেন বাদী হয়ে আবু সাঈদের স্ত্রী সুমি আক্তার ও শ্যালক আলমগীর হোসেনসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে দুপুরে থানায় অভিযোগপত্র দিয়েছেন।
সাঈদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই মাস আগে শহরের হঠাৎপাড়ার দাইমুল হকের মেয়ে সুমি আক্তারে সঙ্গে বিয়ে হয়। তখন থেকে সাঈদ শ্বশুরবাড়িতে থেকে বাসস্ট্যান্ড এলাকায় একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
ঠাকুরগাঁও থানার এসআই বাশার জানান, এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। সাঈদের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মৃতের স্বজনদের কাছ থেকে অভিযোগপত্র পাওয়া গেছে।
জেইউ
জাতীয়
ঠাকুরগাঁওয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
ঠাকুরগাঁও পৌর এলাকার হঠাৎপাড়ায় শ্বশুরবাড়িতে জামাই আবু সাঈদের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।





