মুন্সীগঞ্জে গত ২৪ ঘণ্টায় গজারিয়া থানার ওসি ইকবাল হুসাইনসহ নতুন করে আরও ২৫ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৪৪ জনে। সুস্থ্য হয়েছেন ৫৮ জন।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) থেকে পাঠানো ১৭৬ জনের রিপোর্টে ২৫ জনের করোনা পজেটিভ আসে। এদের মধ্যে সদরে ৬ জন, গজারিয়ায় ১৫ জন, শ্রীনগরে একজন, সিরাজদিখানে একজন এবং টঙ্গিবাড়ীতে ২ জন।

এমবি