দ্রুততমো সময়ের মধ্যে বাংলাদেশে আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় আমেরিকান সেন্টারে আজ সকালে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
একইসাথে, বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংলাপের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানও পূর্ণব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত । এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ই জানুয়ারি বিবৃতিতে যে অবস্থান প্রকাশিত হয়েছিল তা অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি।
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) এর নতুন মিশন প্রধান জ্যানিনা জ্যারুজেলস্কির পরিচয় করে দেয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউএসএইডের নতুন মিশন প্রধান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দরিদ্র মানুষদের সহযোগিতা অব্যাহত রাখবে এবং এক্ষেত্রে নীতির কোন পরিবর্তন হবে না। ইউএসএইডের সাম্প্রতিক জরিপ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ জরিপে প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য বার্তা রয়েছে। ৫৭ ভাগ মানুষ বলেছেন নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি, একইসঙ্গে ৭৯ ভাগ মানুষ বলেছেন সহিংসতা সঠিক পথ নয়। এটি গ্রহণযোগ্যও নয়। জরিপে এটিও প্রকাশিত হয়েছে এ দেশের মানুষ সরকারের পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই আরেকটি নির্বাচন চায়।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]
দ্রুততম সময়ে বাংলাদেশে আরেকটি নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: মজিনা
দ্রুততমো সময়ের মধ্যে বাংলাদেশে আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় আমেরিকান সেন্টারে আজ সকালে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ২ বাংলাদেশির জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। তারা হলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান ও কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমান। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খানের আসনের ফল এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড গড়লেন যেসব মুসলিম প্রার্থী
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে একাধিক ঐতিহাসিক অর্জনের সাক্ষী হয়েছে দেশটির রাজনীতি। প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় ফিলিস্তিনি ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম প্রতিনিধির প্রবেশ—এবারের নির্বাচনে মুসলিমদের অংশগ্রহণ ও সাফল্য নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি নারী, কৃষ্ণাঙ্গ, আদিবাসী ও এলজিবিটিকিউ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বেও তৈরি হয়েছে বেশ কয়েকটি নতুন নজির।
ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। নাইটক্লাব, দোকান, স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জনসমাগমস্থলে হামলার ঘটনায় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে আতঙ্কে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
















